তুমিহীন
তুমিহীন
সুব্রত পাড়ই
কবিতা ভরা
খাতা আজ তোমায় দিলাম ছুটি।
তোমার প্রতি
ব্যস্ততা, তোমায় ঘিরে মিথ্যে আনন্দঘন জীবন,
এসব আজ দিলাম বিসর্জন।
আজ থেকে শুধু আপনার গান গাইব আমি।
আজ থেকে মন অন্যরকম আপন সুরের গানে
দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম এই প্রাণে।
কোনো একদিন উজাড় করে দিতে চেয়েছি তোমায়,
কোনো একদিন তোমার চিন্তায় আঁখির পলক ফেলার আগে
থমকে গিয়েছি, তোমার দায়িত্বের ভাবাবেগে।
একদিন আমি তোমায় আপন ভেবে আনন্দ সঞ্চয় করেছি,
নিজের কর্মভুলে তোমার প্রতিক্ষায় দিন গুনেছি।
একদিন তোমার ব্যথা,সুখ-দুঃখ,চিন্তা ভাবনার শরিক ছিলাম আমি।
কতো রাত্রি চিন্তামুখর ভাবে, কতো রাত্রি বিনীদ্রভাবে-
কাটিয়ে দিয়েছি তুমি আমার আপন, এই কথা ভেবে।
নিঁখুতভাবে স্থাপন করতে পেরেওছিলে তুমি-
যাতে আমি ভাবি তুমি আমার সাথী এই বিশ্বাস।
তুমিই আমায় ভাবিয়েছিলে তুমি আমার শ্বাস-প্রশ্বাস।
আরও কত বিচ্ছিন্ন ঘটনা তোমার প্রতি আমার বিশ্বাসে-
বাড়তি সলতে যোগ করে দিয়েছিল আমার অজান্তেই;
তখন আমি পাগলপারা ,তুমি আমার' এ কথা ভাবতেই।
একদিন একদিন করে বিগত ছয় বছরে তোমার প্রতি
আমার অগাধ বিশ্বাসটা একটা কংক্রিটের আকার
ধারন করেছিল আমার মনের মধ্যে।
তোমায় যতটা ভালোবেসেছি আমি জানিনা আমার হৃদয়ের
মধ্যে ভালোবাসার পরিমান ঠিক ততটা কিনা!
আর সে জন্যই তুমি আজ নিঃসংকোচে বলতে পারলে
তুমি আমার কেউ না।
বিশ্বাস কর প্রথমটায় আমি থমকে গিয়েছিলাম
প্রিয়া আমার নয় এই কথা ভেবে
তারপর সবই সহজ হল তোমার পূর্ব ব্যবহারের কথা ভেবে।
কাঁদতে কাঁদতে কাঁদতে শেষ হবে এই জীবন
এই আমার স্বপ্ন ছিল, এমন কথায় ভাবতাম অনুক্ষণ।
আজ আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে
না, না, শেষ করব না এ জীবন।।
