আমি জিতেছি
সুব্রত পাড়ই
যেদিন তুমি ধরেছিলে হাত-
বুকে ছিল বিষন্ন রক্তপাত,
সেদিন আমি জিতেছি।।
আরেকদিন তুমি হেঁটেছিলে সাথে
সেই জ্যোৎসনাভরা মায়াবীরাতে
সেদিন আমি জিতেছি।।
তুমি যেদিন এসেছিলে কাছে,
আমাকে সাহায্য করেছিলে কাজে
সেদিন আমি জিতেছি।।
সেদিন আমি জিতেছি।।
যে রাত কেটেছে বিনীদ্র ভাবে-
তোমার মন ভেবেছে কি বলা যাবে
সে রাত আমি জিতেছি।।
যেদিন তুমি ছিলে অভিমানী-
ভেবে গেছো হয়েছে কিনা বেইমানী!
সেদিন আমি জিতেছি।।
যেই রাতে আমার স্বপ্ন ছিল অসমাপ্ত-
তোমার উপস্থিতি করেছিল সমাপ্ত
সেই রাত আমি জিতেছি।।
যেদিন তুমি বুঝিয়েছিলে নিছক প্রেম নয়-
বাস্তবতায় মানুষকে বাঁচতে হয়
সেদিন আমি সম্পূর্ণ জিতেছি।।

No comments